অভিনেত্রী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অভিনেত্রী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ভিন্ন লুকের জয়াকে খুজুন

সিনেমা মুক্তির আগে ভিন্ন লুকে জয়া, রইল ৬ ছবি

জয়া আহসান। ছবি: ফেসবুক

দুদিন পরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। শিগগিরই ছবির প্রচারণায় অংশ নেবেন তিনি। প্রেক্ষাগৃহে নিজের সিনেমা মুক্তির আগে ভিন্ন লুক হাজির হলেন জয়া।

মঙ্গলবার রাতে নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। কমলা আভা রংয়ের পোশাকে ছবিতে নানা ভঙ্গিমায় দেখা গেছে জয়াকে। ছবিগুলো তুলেছেন সৌমি সিনহা। ছবি: ফেসবুক

ছবিতে জয়া আহসানকে পাওয়া গেল একটি আভা রংয়ের গাউনে, যেটি ওয়ান-শোল্ডার ডিজাইন করা। ডান কাঁধ খোলা রেখে বাম কাঁধে কাপড়ের ভাঁজ এবং একটি বড় বো-স্টাইল সাজানো আছে। গাউনের ফিটিং একেবারে স্লিম-কাট, যা শরীরের গড়নকে ফুটিয়ে তুলেছে। ছবি: ফেসবুক

পোশাকটির অন্যতম আকর্ষণ হলো এর সঙ্গে যুক্ত ফ্লাফি টিউল/নেট কাপড়ের রাফেল ডিজাইন, যা হাতের চারপাশে ও কোমরের কাছে ঘিরে রয়েছে। এতে পোশাকটিকে আরও আভিজাত্যপূর্ণ লুক দিয়েছে। গাউনটি পুরো পায়ের গোড়ালি পর্যন্ত নেমে গেছে এবং নিচে সামান্য ফ্লেয়ারড। তিনি সঙ্গে কালো হাই হিল জুতো পরেছেন। ছবি: ফেসবুক

জয়াকে সবশেষ পর্দায় দেখা গেছে পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। এর আগে কলকাতায় মুক্তি পায় জয়া আহসার অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। এই সিনেমা মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। ছবি: ফেসবুক

গত ঈদে জয়া আহসানকে দেখা গেছে ঢাকার আলোচিত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায়। একটিতে সাংবাদিক, অন্যটিতে ভূতের চরিত্রে অভিনয় করেন তিনি। ছবি: ফেসবুক

শোনা যাচ্ছে, নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ অভিনয় করতে যাচ্ছেন জয়া। এই সিনেমায় আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। যদিও নায়িকার বিষয়টি এখনো পরিস্কার করেননি নির্মাতা। ছবি: ফেসবুক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শিল্পা-রাজ দম্পতির রহস্যজনক বার্তা

আইনি জটিলতার মাঝেই শিল্পা-রাজ দম্পতির রহস্যজনক বার্তা

শিল্পা শেঠি ও ও তার স্বামী রাজ কুন্দ্রা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা করেন দিল্লির ব্যবসায়ী দীপক কোঠারি। বিষয়টি তদন্তে সম্প্রতি মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করেছে। তাকে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরই মধ্যে সামাজিক মাধ্যমে রহস্যজনক বার্তা শেয়ার করেছেন এই দম্পতি।

রাজ কুন্দ্রা সম্প্রতি তার পাঞ্জাবি ছবি মেহর থেকে কয়েকটি অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। ছবিটি গীতা বসরার সঙ্গে তাঁর প্রথম পাঞ্জাবি সিনেমা। স্টোরিগুলোতে দেখা গেছে দর্শকপূর্ণ সিনেমা হল এবং প্রশংসাসূচক পোস্ট। আইনগত জটিলতা ঘিরে বিতর্ক চললেও রাজ কুন্দ্রা এসব নিয়ে যেন ফুরফুরা মেজাজে। অন্যদিকে, শিল্পা শেঠি ইনস্টাগ্রামে মানসিকতার ওপর একটি নোট শেয়ার করেছেন। সেখানে লেখা, ‘সঠিক মানসিকতা সম্পন্ন মানুষকে কোনো কিছুই তার লক্ষ্যে পৌঁছাতে বাধা হতে পারে না, আর ভুল মানসিকতা সম্পন্ন মানুষকে পৃথিবীর কোনো শক্তিই সাহায্য করতে পারে না।’

সোমবার মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করেছে। তাকে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। গণমাধ্যমের নজর এড়াতে গোপন স্থানে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

পুলিশ জানিয়েছে, রাজ কুন্দ্রাকে আবারও ডাকা হতে পারে। কারণ, একাধিক সাক্ষীর জবানবন্দি নেওয়া বাকি আছে। তবে এখনো পর্যন্ত শিল্পা শেঠিকে তলব করা হয়নি। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

রাজ-শিল্পার বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোমে মামলাটি করেন দিল্লির ব্যবসায়ী দীপক কোঠারি (৬০), যিনি লোটাস ক্যাপিটাল ফাইন্যান্স সার্ভিসের একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক।

অভিযোগ অনুযায়ী, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। ব্যবসায় বিনিয়োগের জন্য দেওয়া হলেও সেই রুপি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন শিল্পা ও রাজ।

দীপক কোঠারি জানান, যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন তখন ৮৭ শতাংশ শেয়ার শিল্পার নামে ছিল। তার কাছে মোট ৭৫ কোটি রুপির ঋণ চাওয়া হয়েছিল। একবারে নয়, ধাপে ধাপে শিল্পা ও রাজের সংস্থায় বিনিয়োগ করেছিলেন দীপক। ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি রুপি দেন তিনি। ওই বছরই সেপ্টেম্বর মাসে ফের কিছু রুপি দেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে দেন আরও ২৮.৫৪ কোটি রুপি। সবমিলিয়ে ৬০.৪৮ কোটি রুপির চুক্তি হয়েছিল। স্ট্যাম্প ডিউটি বাবদও ৩.১৯ লক্ষ রুপি খরচ হয়।

সূত্র: এনডিটিভি।

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

'তাণ্ডব' থেকে বাদ নায়িকা

 

অভিনেত্রী নিদ্রা দে নেহা

সম্প্রতি অপেশাদার আচরণের মুখে পড়েছেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি। যে স্ট্যাটাসে অভিনেত্রী অভিনয় ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন। সে ইঙ্গিতের সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগ করলে নেহা জানান, অভিনয় ছাড়ার ঘোষণা নয়। পুরোপুরি পেশাদার না হলে তাদের সঙ্গে কাজ না করার ইঙ্গিতই দিয়েছেন তিনি। কাউকে বিষয়টি ভুল ব্যাখ্যা না করতেও অনুরোধ জানিয়েছেন। 

কিছুদিন আগে  তান্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে  কাজ করার খবর আসে তার। সে খবরটি প্রকাশের পরই সিনেমায় থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। সিনেমাটিতে একদিনের শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। এভাবে বাদ দেওয়াটাকে অপেশাদার আচরণ বলেই মন্তব্য অভিনেত্রীর।

নেহা বললেন, ছবিটির নাম আমি আর বলতে চাইছি না।  একদিন শুটিংও করেছি। আমার বাবা ক্যানসারের রোগী। চিকিৎসার জন্য তাকে মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাজটির জন্য আমি সব বাদ দিই। ফ্লাইটের টিকিট বাতিল করে তাদের মে পর্যন্ত টানা দুই মাসের ডেট দিই। ঈদের আগে একদিন শুটিংও করি। এরমধ্যে এক পত্রিকার রিপোর্টার আমার কাছে নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে ছবিটির কথা বলি।  এরপর নিউজ হলো। আমাকে নায়িকা বানিয়ে দেওয়া হলো। আমি তখনও নিউজটি দেখিনি। কিন্তু ছবি সংশ্লিষ্টরা মনে করলেন আমি নিউজ করিয়েছি।  আমার সঙ্গে চেচামেচি করলেন। আমি বললাম, করাইনি। এরপর যা ঘটার ঘটল।নেহা বলেন,  আমার কাজের সংখ্যা কম কিন্তু যেকটা করেছি সবগুলো গুণগত মানসম্পন্ন। 

সংবাদ প্রকাশের জেরে 'তাণ্ডব' থেকে বাদ, নায়িকা বললেন অপেশাদার আচরণএকজন অভিনয়শিল্পী কেমন অভিনয় করে তার কাজই বলে দেয়। উদাহরণস্বরুপ ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর ‘হাসের সালুন’-র কথা বলি। সেখানে আমার চরিত্রের দৈর্ঘ্য কম। কিন্তু ১০ মিনিটের ওই কাজের জন্য বিদেশি গণমাধ্যমে পর্যন্ত আমাকে নিয়ে লেখালেখি হয়েছে।কোয়ালিটি না থাকলে তো তারা ডাকতেন না। নেহার মত সিনেমার খবরটি জানালেও তাকে বাদ দেওয়ার মত কাজ তারা করতে পারেন না। এটা পুরোপুরি অপেশাদারিত্ব। কারণ তারা অফিসিয়ালি কখনও বলেনি বিষয়টি গোপন রাখতে। অভিনেত্রীর ভাষ্য,  যদি আমি নিউজ করিও তবুও তো তারা আমার সঙ্গে এরকম করতে পারেন না। কেননা আমাকে তো বলা হয়নি যে নিউজ করা যাবে না। সাধারণত কাজের ক্ষেত্রে টিম যদি কোনোকিছু গোপন রাখার প্রয়োজন বোধ করে তবে আর্টিস্টের সঙ্গে বসে আলোচনা করে। কিন্তু আমাকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। চুক্তিপত্রে সাইন করার কথা ছিল। হয়তো সেখানে লেখা থাকত। কিন্তু তাড়াহুড়া করে কাজটি শুরু করা হয়। সাইন করার সময়টা-ই ছিল না। ঈদের পর চুক্তিপত্রে স্বাক্ষরের কথা ছিল। এছাড়া তাদের পক্ষ থেকে কেউ আমাকে কাজটির কথা গোপন রাখতে বলেওনি।’ 

In LeBron James' season debut, Lakers storm past Jazz

  November 19 - Luka Doncic scored 37 points with 10 assists and LeBron James added 11 points in 30 minutes of his season debut as the Los A...